বিডি জাগরণ । প্রতিবাদের প্রথম কন্ঠ
বিডি জাগরণ । প্রতিবাদের প্রথম কন্ঠ
Friday, 26 Jun 2026 13:01 pm
বিডি জাগরণ । প্রতিবাদের প্রথম কন্ঠ

বিডি জাগরণ । প্রতিবাদের প্রথম কন্ঠ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন। শুক্রবার (২৬ জুন) ভোরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের পাঁচআনী এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুরবানপুর এলাকার রাসেল নামের এক যুবকের নেতৃত্বে ৪০-৫০ জনের একটি সংঘবদ্ধ দল পাঁচআনী এলাকায় হামলা চালায়।

হামলাকারীরা স্থানীয় এনামুল হকের বাড়ি থেকে দুটি গরু, নগদ আড়াই লাখ টাকা, তিনটি মোবাইলফোন, প্রায় দুই ভরি সোনা ও ১৫ ভরি রুপা লুট করে নিয়ে যায়। তারা বাড়িতেও হামলা চালান। এছাড়া কয়েকজনের বাড়িঘরে হামলা চালিয়ে লুটপাট করে অগ্নিসংযোগ করা হয়। রহমত নামের একজন জানান, বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে খাসেরগাঁও এলাকায় সাবেক ইউপি সদস্য মনির হোসেনের ভাতিজার ছেলে ও রাসেলের সহযোগী সোহাগকে প্রতিপক্ষরা কুপিয়ে গুরুতর জখম করে।

এরই জের ধরে শুক্রবার ভোরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার জাগো নিউজকে বলেন, ‌‘দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছে। ওই ঘটনার জেরে সংঘর্ষ হয়েছে। তাৎক্ষণিক আমি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি।

বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’ মো.আকাশ/এসআর/এএসএম