বিডি জাগরণ । প্রতিবাদের প্রথম কন্ঠ
বিডি জাগরণ । প্রতিবাদের প্রথম কন্ঠ
Sunday, 28 Jun 2026 02:02 am
বিডি জাগরণ । প্রতিবাদের প্রথম কন্ঠ

বিডি জাগরণ । প্রতিবাদের প্রথম কন্ঠ

শনিবার (২৭ জুন) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৪৪ জনের শরীরে হামের উপসর্গ বা সন্দেহজনক হাম ধরা পড়েছে। তবে স্বস্তির বিষয় হলো, এই সময়ে ল্যাব পরীক্ষায় নিশ্চিত হাম রোগী শনাক্তের সংখ্যা আগের দিনের (১০৭ জন) চেয়ে কমে ৪৫ জনে নেমে এসেছে। স্বাস্থ্য অধিদফতর জানায়, চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৭ জুন পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৮ হাজার ২৬৬ জনে।

এর মধ্যে ল্যাব টেস্টে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ১১ হাজার ৫৯৪ জন। হাসপাতালের চিত্র বিশ্লেষণ করে দেখা গেছে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮১ হাজার ৯৫৫ জন রোগী। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৭৮ হাজার ২৮৭ জন। নথি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে নতুন করে কারো মৃত্যু না হলেও, গত ১৫ মার্চ থেকে ২৭ জুন পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৩ জন।

তবে একই সময়ে হামের উপসর্গ বা সন্দেহজনক হামে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬১৫ জনে। সব মিলিয়ে নিশ্চিত এবং সন্দেহজনক হামের উপসর্গ নিয়ে দেশে মোট প্রাণহানির সংখ্যা এখন ৭০৮।