
বলিউড সুপারস্টার সালমান খানের প্রেম ও বিয়ে নিয়ে ভক্তদের কৌতুহলের শেষ নেই। ষাট বছর বয়সে পা দিলেও এখনো অবিবাহিত রয়েছেন এই অভিনেতা। সংগীতা বিজলানি, ঐশ্বরিয়া রাই, ক্যাটরিনা কাইফ কিংবা সোমি আলির সঙ্গে তার প্রেমের কথা সবার জানা থাকলেও সালমানের প্রথম প্রেমিকা ছিলেন প্রচারের আলোর বাইরের একজন নারী। তিনি বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী কিয়ারা আদভানির আত্মীয় শাহীন জাফরি।
বলিউড সূত্রে জানা গেছে, সালমান খান যখন মুম্বাইয়ের সেন্ট জেভিয়ার্স কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র, তখন মাত্র ১৯ বছর বয়সে শাহীন জাফরির প্রেমে পড়েন। সেই সময় সালমান চলচ্চিত্রে অভিনয় শুরু করেননি। শাহীনকে সালমানের পরিবারের সদস্যরাও বেশ পছন্দ করতেন এবং তাদের বিয়ে হোক এমনটাই চেয়েছিলেন। তবে দীর্ঘদিন স্থায়ী হলেও একপর্যায়ে তাদের এই সম্পর্ক ভেঙে যায়।
বর্তমানে শাহীন স্বামী ও সন্তান নিয়ে অন্তরালে সংসার করছেন। আমার বাঙলা/ রাব্বি