বিডি জাগরণ । প্রতিবাদের প্রথম কন্ঠ
বিডি জাগরণ । প্রতিবাদের প্রথম কন্ঠ
Sunday, 28 Jun 2026 15:03 pm
বিডি জাগরণ । প্রতিবাদের প্রথম কন্ঠ

বিডি জাগরণ । প্রতিবাদের প্রথম কন্ঠ

কুমিল্লার দেবিদ্বারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত‍্যা মামলায় সাবেক পৌর কমিশনার বাছির উদ্দিনকে (৪০) গ্রেফতার করেছে বিমানবন্দর থানা পুলিশ। রোববার (২৮ জুন) ভোরে আরব আমিরাত থেকে ফেরার পর ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়। বাছির দেবিদ্বার পৌরসভার ৭ নং ওয়ার্ডের সাবেক কমিশনার ও সেচ্ছাসেবক লীগ নেতা। দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, বাছির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রুবেল, ছাব্বির ও আবু বক্করকে হত‍্যাচেষ্টা মামলার আসামি। দির্ঘদিন প্রবাসে পলাতক থাকার পর দেশে ফিরলে বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। তিনি আরও বলেন, ‘বিমান বন্দর থানা পুলিশ গ্রেফতারের পর আমাদের জানিয়েছে। তাকে আনতে পুলিশ পাঠানো হয়েছে।

তার বিরুদ্ধে একটি হত্যা মামলাসহ মোট তিনটি মামলা রয়েছে।’ জাহিদ পাটোয়ারী/এএইচ/এমএস