বিডি জাগরণ । প্রতিবাদের প্রথম কন্ঠ
বিডি জাগরণ । প্রতিবাদের প্রথম কন্ঠ
Wednesday, 01 Jul 2026 15:02 pm
বিডি জাগরণ । প্রতিবাদের প্রথম কন্ঠ

বিডি জাগরণ । প্রতিবাদের প্রথম কন্ঠ

জামালপুরে আদালত অবমাননার অভিযোগে সানজিদা ইসলাম নামের এক চিকিৎসককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ২৫০ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার (১ জুলাই) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আবদুর রহিম এ রায় দেন।

ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট মো. ফজলুল হক জানান- বকশীগঞ্জ থানায় করা ধর্ষণ মামলার মেডিকেল রিপোর্ট দিয়েছিলেন চিকিৎসক সানজিদা ইসলাম। সমন জারি সত্ত্বেও সাক্ষ্য দেওয়ার বিষয়ে আদালতের একাধিক আদেশে তিনি সাড়া দেননি। গত ২৯ জুন আদালত তাকে কারণ দর্শানোর নোটিশও দিয়েছিল এবং বুধবার (১ জুলাই) সাক্ষ্য দিতে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন। তিনি সেই আদেশ অমান্য করায় আদালত শাস্তিমূলক এ পদক্ষেপ নিয়েছেন।

মামলায় ৮ আসামির মধ্যে একজন কারাগারে এবং অন্যরা আদালতে উপস্থিত ছিলেন। হৃদয় আহম্মেদ/এএইচ/জেআইএম