বিডি জাগরণ । প্রতিবাদের প্রথম কন্ঠ
বিডি জাগরণ । প্রতিবাদের প্রথম কন্ঠ
Thursday, 02 Jul 2026 13:02 pm
বিডি জাগরণ । প্রতিবাদের প্রথম কন্ঠ

বিডি জাগরণ । প্রতিবাদের প্রথম কন্ঠ

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ১১ দলের গৃহীত কর্মসূচি বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখাসহ আগামী ৪ জুলাই সারা দেশে গণমিছিল সফল করার আহ্বান জানানো হয়েছে। বুধবার (১ জুলাই) সন্ধ্যায় রাজধানীর মগবাজারস্থ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলীয় ঐক্যের বৈঠকে এই আহ্বান জানানো হয়। ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক, সাবেক এমপি ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদের সভাপতিত্বে বৈঠকে প্রধান অতিথি ছিলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার। সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমান, নেজামে ইসলাম পার্টির সিনিয়র নায়েবে আমির মাওলানা আব্দুল মাজেদ আতহারী, এনসিপির ঢাকা মহানগরী দক্ষিণের আহ্বায়ক ইসহাক সরদার, এলডিপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সোলায়মান হোসাইন, জাগপার ঢাকা মহানগর সভাপতি জিয়াউল আনোয়ার, এবি পার্টির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা, বাংলাদেশ লেবার পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, বিডিপির সাধারণ সম্পাদক নিজামুল হক নাঈম, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট হেলাল উদ্দিন, ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি নাজিম উদ্দিন মোল্লা, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক প্রমুখ।

আমার বাঙলা/ রাব্বি