বিডি জাগরণ । প্রতিবাদের প্রথম কন্ঠ
বিডি জাগরণ । প্রতিবাদের প্রথম কন্ঠ
Thursday, 02 Jul 2026 15:02 pm
বিডি জাগরণ । প্রতিবাদের প্রথম কন্ঠ

বিডি জাগরণ । প্রতিবাদের প্রথম কন্ঠ

জিম্বাবুয়ের কাছে ইনিংস ব্যবধানে হারের ফলে টেস্ট র‌্যাঙ্কিংয়ে পিছিয়েছে বাংলাদেশ। নিজেদের ইতিহাসসেরা অবস্থান ৭ থেকে এক ধাপ পিছিয়ে ৮ নম্বরে নেমে গেছে তারা। হারারে টেস্টে দুই ইনিংসের কোনোটিতেই বাংলাদেশের রান দুশো পেরোয়নি। প্রথম ইনিংসে ১৪০ করার পর দ্বিতীয় ইনিংসে অলআউট হয়ে যায় ১৮৫ রানে।

জিম্বাবুয়ে নিজেদের একমাত্র ইনিংসে করে ৪১০ রান। বাংলাদেশ ম্যাচটি হারে ইনিংস ও ৮৫ রান ব্যবধানে। এর ফলে টাইগারদের রেটিং ৫ কমেছে। বাংলাদেশের অবনতি হওয়ায় উন্নতি হয়েছে পাকিস্তানের।

আগের মতো ৭৫ রেটিং নিয়ে তারা একধাপ এগিয়েছে। এই পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ গত মে’তে নিজেদের সেরা অবস্থান ৭-এ উঠেছিল। মিরপুর ও সিলেটে টানা দুই টেস্টে দাপুটে জয়ের ফলে বাংলাদেশের উন্নতি হয় দুই ধাপ। ১৫ রেটিং বাড়ায় ৭৮ রেটিং নিয়ে তারা পেছনে ফেলে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজকে।

ওয়েস্ট ইন্ডিজ এখনও বাংলাদেশের নিচেই, তাদের নামের পাশে রেটিং ৬৮। র‌্যাঙ্কিংয়ে আর কোনো পরিবর্তন নেই। ১৩১ রেটিং নিয়ে শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় স্থানে থাকা দক্ষিণ আফ্রিকার রেটিং ১১৯।

এরপর রয়েছে ভারত, ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। ১৭ রেটিং নিয়ে সবার নিচে অবস্থান করছে জিম্বাবুয়ে। আমার বাঙলা/ রাব্বি