
চর্বিযুক্ত মাছ খেলে হৃদ্যন্ত্র ভালো থাকে—এ কথা কমবেশি অনেকেই জানেন। কিন্তু এই মাছ যে কিডনির সুস্থতা বজায় রাখতেও সমান কার্যকরী, সে তথ্য হয়তো অনেকেরই অজানা। পুষ্টিবিদদের মতে, ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ স্যামন, ম্যাকারেল, ট্রাউট ও টুনার মতো মাছ নিয়মিত খাওয়ার অভ্যাস কিডনির কার্যক্ষমতা বজায় রাখতে, প্রদাহ কমাতে এবং ক্রনিক কিডনি ডিজিজ (সিকেডি)-এর ঝুঁকি হ্রাসে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। বিশ্বজুড়ে ক্রনিক কিডনি ডিজিজ এখন একটি বড় জনস্বাস্থ্য সমস্যা।
গবেষণা বলছে, প্রতি ১০ জন প্রাপ্তবয়স্কের মধ্যে প্রায় একজন এই রোগে আক্রান্ত। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, কিডনির ক্ষতি অনেক সময় দীর্ঘদিন কোনো লক্ষণ ছাড়াই বাড়তে থাকে। তাই চিকিৎসকদের মতে, সঠিক খাদ্যাভ্যাসই হতে পারে কিডনি সুরক্ষার অন্যতম কার্যকর উপায়। কেন কিডনির যত্ন এত গুরুত্বপূর্ণ?
কিডনি শুধু শরীরের বর্জ্য ছেঁকে বের করে দেয় না, এটি রক্তচাপ নিয়ন্ত্রণ, শরীরে পানি ও খনিজের ভারসাম্য বজায় রাখা, রক্ত তৈরিতে সহায়তা এবং শরীরের নানা গুরুত্বপূর্ণ বিপাকীয় কাজেও বড় ভূমিকা রাখে। কিডনি ঠিকভাবে কাজ না করলে শরীরে বিষাক্ত বর্জ্য জমতে শুরু করে, যা ধীরে ধীরে প্রাণঘাতী জটিলতার কারণ হতে পারে। আমার বাঙলা/ রাব্বি