বিডি জাগরণ । প্রতিবাদের প্রথম কন্ঠ
বিডি জাগরণ । প্রতিবাদের প্রথম কন্ঠ
Sunday, 05 Jul 2026 02:02 am
বিডি জাগরণ । প্রতিবাদের প্রথম কন্ঠ

বিডি জাগরণ । প্রতিবাদের প্রথম কন্ঠ

দেশে হামের প্রাদুর্ভাবের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে নিউমোনিয়া ও ডেঙ্গু আক্রান্তের রোগীর সংখ্যা। এটি জনস্বাস্থ্যকে মারাত্মক ঝুঁকিতে ফেলেছে। বিশেষজ্ঞরা এটিকে 'ত্রিমুখী চাপ' আখ্যা দিয়েছেন। হামের কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ায় শিশুরা এখন সহজেই নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে।

অন্যদিকে বর্ষার এ মৌসুমে ডেঙ্গু মশার উপদ্রবে হাসপাতালে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। চিকিৎসকরা বলছেন, হাম পরবর্তী নানা জটিলতার সঙ্গে ঝুঁকি বাড়াচ্ছে অ্যাডিনো ভাইরাস নিউমোনিয়া। আর ব্যক্তিগত সচেতনতার অভাবে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। যে কারণে সাড়ে তিন মাস পার হলেও বদলাচ্ছে না হাম ওয়ার্ডের চিত্র।

স্বজনের আহাজারি আর শিশুদের নিঃশব্দ আর্তনাদে এখনও ভারি পরিবেশ। আমার বাঙলা/ রাব্বি