বিডি জাগরণ । প্রতিবাদের প্রথম কন্ঠ
বিডি জাগরণ । প্রতিবাদের প্রথম কন্ঠ
Tuesday, 07 Jul 2026 02:02 am
বিডি জাগরণ । প্রতিবাদের প্রথম কন্ঠ

বিডি জাগরণ । প্রতিবাদের প্রথম কন্ঠ

স্পেনের বিপক্ষে মাঠে নামার আগেই ঘোষণা দিয়েছিলেন এটাই শেষ বিশ্বকাপ। সোমবার স্পেনের বিপক্ষে ১-০ গোলে হেরে এবারের বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে পর্তুগাল। এরই সঙ্গে ৬ বিশ্বকাপ খেলা রোনালদোও বিদায় নিলেন খালি হাতেই। তবে বিশ্বকাপ না জিতলেও আত্মতৃপ্তি কম নেই তার।

বিদায় বেলায় মনে করিয়ে দিয়েছেন তিনি আসার আগে পর্তুগাল কোনো ট্রফি জিততে পারেনি। বিশ্বকাপ জিততে না পারলেও ২০১৬ সালের ইউরো চ্যাম্পিয়নশিপের শিরোপাকেই নিজের কাছে বিশ্বকাপ জয়ের সমান মর্যাদা দিচ্ছেন রোনালদো। তিনি বলেন, ‘আমি ২০১৬ ইউরো জিতেছি। আমার কাছে সেই শিরোপার মর্যাদা বিশ্বকাপ জয়ের সমান।

সেই অর্জন চিরকাল আমার সঙ্গেই থাকবে। আগামীকাল নতুন একটি দিন, আমাদের সামনে এগিয়ে যেতে হবে।’ ২০১৯ ও ২০২৫ সালে উয়েফা নেশনস লিগও জিতেছেন রোনালদো, ‘আমি আমার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি। পর্তুগালের হয়ে তিনটি শিরোপা জিতেছি। আমার আগে এই দলের কোনো শিরোপাই ছিল না।

তাই আমার খুশি হওয়ারই কথা।’ ম্যাচের পর শেষ বিশ্বকাপ নিশ্চিত করে আবারও সেটি নিশ্চিত করে রোনালদো বলেন, ‘হ্যাঁ, এটাই ছিল আমার শেষ বিশ্বকাপ। এখন আমার সামনে ভাবার সময় থাকবে, পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ থাকবে। জীবন তো চলতেই থাকবে। আমি বিবেকের কাছে নির্ভার থেকে বিদায় নিচ্ছি।

ফুটবলে কখনো জিততে হয়, কখনো হারতে হয়।’ জাতীয় দলের হয়ে অর্জন নিয়ে গর্বের কথা বললেও বিদায়ের কষ্ট আড়াল করেননি রোনালদো। তিনি বলেন, ‘এভাবে বিদায় নিতে হওয়ায় এখন অবশ্যই খারাপ লাগছে। কিন্তু আমি আমার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি, মাঠে সবকিছু উজাড় করে দিয়েছি। আমরা ভালোই খেলেছি, দলের পারফরম্যান্সও খারাপ ছিল না।

অবশ্য আরও ভালো করা যেত। তবে স্পেন বিশ্বের অন্যতম সেরা দল। আমার বিশ্বাস, তারা ফাইনালে উঠবে, অথবা অন্তত তার খুব কাছাকাছি যাবে।’ এসকেডি/এমআইএইচএস