বিডি জাগরণ । প্রতিবাদের প্রথম কন্ঠ
বিডি জাগরণ । প্রতিবাদের প্রথম কন্ঠ
Wednesday, 08 Jul 2026 15:01 pm
বিডি জাগরণ । প্রতিবাদের প্রথম কন্ঠ

বিডি জাগরণ । প্রতিবাদের প্রথম কন্ঠ

মাতৃত্বের নতুন আনন্দের মুহূর্তে আবেগঘন এক অতীতের কথাও সামনে এনেছেন অভিনেত্রী সুস্মিতা। দীর্ঘ সাত বছরের অপেক্ষা, কঠিন সংগ্রাম এবং প্রথম সন্তানকে হারানোর বেদনাদায়ক স্মৃতি পেরিয়ে অবশেষে নতুন সুখের মুখ দেখেছেন তিনি। ২০১৯ সালের ১৯ মার্চ প্রথম সন্তান হারানোর কষ্ট আজও ভুলতে পারেননি অভিনেত্রী। সেই পুরোনো ক্ষত মনে করে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন পোস্টে তিনি জানান, সাত বছর আগে থেমে যাওয়া স্বপ্ন যেন এবার নতুন করে পূর্ণতার পথে যাত্রা শুরু করেছে।

উল্লেখ্য, গেল ৬ মার্চ ব্যবসায়ী শুভাশিস দের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছিলেন সুস্মিতা রায়, যখন তিনি সাড়ে ছয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। বিয়ের পর কঠিন দিনগুলোতে ছায়ার মতো পাশে থাকার জন্য স্বামী শুভাশিসের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। সুস্মিতা জানান, যখন তিনি আশা ছেড়ে দিয়েছিলেন যে এই জীবনে হয়তো আর কোনোদিন ‘মা’ ডাক শোনা হবে না, ঠিক তখন শুভাশিস তার এই স্বপ্নকে নিজের করে আগলে রেখেছেন এবং লড়াইয়ের শক্তি জুগিয়েছেন। টলিউড অভিনেতা সায়কের সাবেক বৌদি হিসেবে পরিচিত সুস্মিতা রায় তার একাধিক বিয়ে ও বিচ্ছেদের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র কটাক্ষের শিকার হলেও, মাতৃত্বের এই নতুন ও পবিত্র অধ্যায়ে পা রাখায় এখন চারপাশ থেকে শুধু ভালোবাসার ও শুভেচ্ছার জোয়ারে ভাসছেন।

আমার বাঙলা/ রাব্বি