বিডি জাগরণ । প্রতিবাদের প্রথম কন্ঠ
বিডি জাগরণ । প্রতিবাদের প্রথম কন্ঠ
Saturday, 18 Jul 2026 15:02 pm
বিডি জাগরণ । প্রতিবাদের প্রথম কন্ঠ

বিডি জাগরণ । প্রতিবাদের প্রথম কন্ঠ

যশোরের অভয়নগরে বান্ধবীকে নিয়ে ঘুরতে বেরিয়ে চাঁদার দাবিতে বখাটেদের হাতে মারধরের শিকার হয়েছেন এক তরুণ। এ সময় ওই তরুণের বান্ধবীকে শ্লীলতাহানি করা হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) বিকেলে উপজেলার নওয়াপাড়া বাজারে নূরবাগ বাসস্ট্যাণ্ডসংলগ্ন জুতাপট্টির সামনে যশোর-খুলনা মহাসড়কে এ ঘটনা ঘটে। শনিবার (১৮ জুলাই) সকালে ওই তরুণের বান্ধবী বাদী হয়ে ৬ জনের নামসহ অজ্ঞাতনামা ৪ থেকে ৫ জনের বিরুদ্ধে অভয়নগর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন তৎসহ অন্যান্য ধারায় একটি মামলা করেন।

ইতোমধ্যে এজাহারনামীয় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার বুইকারা গ্রামের মৃত শমসের আলীর ছেলে সুজন আলী ওরফে শান্ত (৪০), একই গ্রামের রাঙ্গা মোল্যার ছেলে ওহিদুল মোল্যা ওরফে ডেভিড (১৯) ও মনিরুল ইসলামের ছেলে আরমান মোল্যা (১৯)। মামলার এজাহার সূত্রে জানা গেছে, পিয়াল হাসান নাইছ নামের ওই তরুণের সঙ্গে নড়াইল সদর উপজেলার আফরা গ্রামের তরুণীর প্রেমের সম্পর্ক ছিল। শুক্রবার বিকেলে তরুণীকে (বান্ধবী) নিয়ে তিনি নওয়াপাড়া বাজারে ঘুরতে আসেন।

এক পর্যায়ে নূরবাগ বাসস্ট্যাণ্ডসংলগ্ন জুতাপট্টির সামনে পৌঁছালে সুজন আলী ওরফে শান্ত, তার সহযোগী ওহিদুল মোল্যা ওরফে ডেভিড, আরমান মোল্যা, গুয়াখোলা গ্রামের বেকারি মোস্তোর ছেলে আরিফ (৩৮), বেঙ্গলগেট এলাকার মালেকের ছেলে সুমন (৩৭) ও রানাভাটা এলাকার টুটুলসহ (৩৮) অজ্ঞাতনামা ৪/৫ জন তাদেরকে অপহরণ করে বুইকারা গ্রামে নিয়ে যায়। সেখানে মারধর করে তারা ৩০ হাজার টাকা চাঁদা দাবি করে। এক পর্যায়ে তারা তরুণীকে শ্লীলতাহানি করে। আরও পড়ুন পাবনায় বাঁশবাগানে পড়েছিল আওয়ামী লীগ নেতার গলাকাটা মরদেহ মামলার বাদী জানান, শুক্রবার দিবাগত রাত ২টার দিকে ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে পুলিশ।

শনিবার সকালে ৬ জনের নামসহ অজ্ঞাতনামা ৪/৫ জনের বিরুদ্ধে অভয়নগর থানায় একটি মামলা দায়ের করেন তিনি। অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনসহ অন্যান্য ধারায় দায়ের করা মামলায় এজাহারনামীয় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য অভিযুক্তদের আটকে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।’ মিলন রহমান/এনএইচআর