বিডি জাগরণ । প্রতিবাদের প্রথম কন্ঠ
বিডি জাগরণ । প্রতিবাদের প্রথম কন্ঠ
Friday, 24 Jul 2026 15:01 pm
বিডি জাগরণ । প্রতিবাদের প্রথম কন্ঠ

বিডি জাগরণ । প্রতিবাদের প্রথম কন্ঠ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আসরের পুরুষ ক্রিকেট বিভাগে প্রথম রাউন্ড না খেলেই সরাসরি নকআউট পর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। আইসিসি র‍্যাঙ্কিংয়ের অবস্থানের ভিত্তিতে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা সরাসরি মূলপর্বে খেলার সুযোগ পেয়েছে। গতকাল (২৩ জুলাই) পুরুষ ও নারী ক্রিকেট ইভেন্টের ড্র অনুষ্ঠিত হওয়ার পর বিষয়টি নিশ্চিত হয়।

পুরুষ ক্রিকেটে মোট ১০টি দল অংশ নেবে। এর মধ্যে চারটি দল সরাসরি নকআউট পর্বে খেলবে, আর বাকি ছয় দলকে মূলপর্বে জায়গা করে নিতে প্রথম রাউন্ডে লড়াই করতে হবে। প্রথম রাউন্ডে ‘এ’ গ্রুপে রয়েছে আফগানিস্তান, জাপান ও নেপাল। অন্যদিকে ‘বি’ গ্রুপে খেলবে হংকং, মালয়েশিয়া ও ওমান।

দুই গ্রুপের সেরা দুটি দল নকআউট পর্বে উঠবে এবং সেখানে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে কোয়ার্টার ফাইনালে খেলবে। আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত চলবে পুরুষদের ক্রিকেট প্রতিযোগিতা। সব ম্যাচ অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। এদিকে, নারী ক্রিকেটে অংশ নেবে আটটি দল।

ফলে তাদের প্রতিযোগিতা শুরু হবে কোয়ার্টার ফাইনাল থেকে। ১৭ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত চলবে নারী ক্রিকেট ইভেন্ট। উদ্বোধনী পর্বে বাংলাদেশ খেলবে চীনের বিপক্ষে। এছাড়া ভারত-জাপান, শ্রীলঙ্কা-মালয়েশিয়া এবং পাকিস্তান-থাইল্যান্ড একে অপরের মুখোমুখি হবে।

আমার বাঙলা/ তালহা