বিডি জাগরণ । প্রতিবাদের প্রথম কন্ঠ
বিডি জাগরণ । প্রতিবাদের প্রথম কন্ঠ
Friday, 24 Jul 2026 15:02 pm
বিডি জাগরণ । প্রতিবাদের প্রথম কন্ঠ

বিডি জাগরণ । প্রতিবাদের প্রথম কন্ঠ

শিপিং রিপোর্টার্স ফোরাম বাংলাদেশের (এসআরএফবি) সভাপতি পদে চ্যানেল ওয়ানের সিনিয়র রিপোর্টার হাবিবুর রহমান ও সাধারণ সম্পাদক পদে এখন টিভির মাহমুদ রাকিব নির্বাচিত হয়েছেন। শুক্রবার (২৪ জুলাই) রাজধানীর পরীবাগের সংস্কৃতি বিকাশ কেন্দ্রে সংগঠনের দ্বি-বার্ষিক সাধারণ সভা শেষে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ২০২৬-২০২৭ মেয়াদের জন্য ১৩ সদস্যের মধ্যে কার্যনির্বাহী কমিটির ১১ জনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। সভাপতি পদে হাবিবুর রহমানের প্রতিদ্বন্দ্বী ছিলেন যুগান্তরের কাজী জেবেল।

এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে দুজন প্রার্থী, ফাহিম মোনায়েম (বৈশাখী টিভি) ও মেজবাহ উল্লাহ শিমুল (বিটিভি) সমান ভোট পাওয়ায় দুজনকেই যৌথভাবে বিজয়ী ঘোষণা করা হয়। কমিটির অন্যরা হলেন সহ-সভাপতি পদে মাহবুব সৈকত (মাই টিভি), যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম সুমন (ভোরের ডাক), কোষাধক্ষ্য বোরহান উদ্দিন (ঢাকা মেইল), দপ্তর সম্পাদক রাশিম মোল্লা (দৈনিক মানবজমিন) এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক ফারুক আলম (কালবেলা)। নির্বাহী সদস্য পদে- শামছুল ইসলাম (দৈনিক নয়া দিগন্ত), ফয়সাল আহাম্মেদ (দি বাংলাদেশ মেইল), হরলাল রায় সাগর (ভোরের কাগজ), আশীষ কুমার সেন (দৈনিক জনতা) নির্বাচিত হন। নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি আবু সালেহ আকন এবং দুই নির্বাচন কমিশনার ডিআরইউ\'র সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল ও সাবেক সাধারণ সম্পাদক মহি উদ্দিন এ নির্বাচন পরিচালনা করেন।

এর আগে, সংগঠনের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এ সভায় সভাপতিত্ব করেন বিদায়ী কমিটির ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান । সভায় অর্থ সম্পাদক শামছুল ইসলাম আর্থিক প্রতিবেদন এবং সাধারণ সম্পাদক আফরিন জাহান সংগঠনের কার্যক্রমের ওপর প্রতিবেদন উপস্থাপন করেন। সংগঠনের সদস্যরা করতালির মধ্য দিয়ে এ দুটি প্রতিবেদন পাশ করেন।

আরএমএম/এএমএ