বিডি জাগরণ । প্রতিবাদের প্রথম কন্ঠ
বিডি জাগরণ । প্রতিবাদের প্রথম কন্ঠ
Wednesday, 29 Jul 2026 02:02 am
বিডি জাগরণ । প্রতিবাদের প্রথম কন্ঠ

বিডি জাগরণ । প্রতিবাদের প্রথম কন্ঠ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন অভিযোগ করেছেন, বর্তমান সরকার রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রতিষ্ঠানে দলীয় ব্যক্তিদের নিয়োগ দিয়ে প্রশাসনিক নিরপেক্ষতা ক্ষুণ্ন করছে। সোমবার (২৭ জুলাই) বিকেলে চুয়াডাঙ্গা শহরের বড়বাজার শহীদ হাসান চত্বরে এনসিপির উদ্যোগে আয়োজিত ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ শীর্ষক পদযাত্রা ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন। চুয়াডাঙ্গা জেলা এনসিপির আহ্বায়ক খাজা আমিরুল বাশার বিপ্লবের সভাপতিত্বে আয়োজিত সভায় আখতার হোসেন বলেন, “বর্তমান সরকার প্রতিটি স্থানে তাদের দলীয় নেতাকর্মী নিয়োগ দিয়ে রেখেছে। সংবিধান, বিভিন্ন প্রতিষ্ঠান, জেলা পরিষদসহ বড় বড় জায়গায় বিএনপি তাদের নিজের লোক বসিয়েছে।

এভাবে যদি সব জায়গায় নিজেদের লোক বসানো হয়, তাহলে সেটা সবার আগে বাংলাদেশ থাকে না, সেটা হয়ে যায় সবার আগে বিএনপি।” তিনি আরও অভিযোগ করেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোতে দলীয় নিয়োগের মাধ্যমে রাষ্ট্রীয় কাঠামোর নিরপেক্ষতা নষ্ট করা হচ্ছে। পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু, যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, সরওয়ার তুষার এবং যুগ্ম সদস্য সচিব মোল্লা মোহাম্মদ ফারুক এহসান। অনুষ্ঠান সঞ্চালনা করেন চুয়াডাঙ্গা জেলা এনসিপির সদস্য সচিব আলমগীর হোসেন। এ সময় জেলা এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সরোয়ার হোসেন ছোটন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব আলী রুশদী মজনু, যুগ্ম আহ্বায়ক রাফিউল কাদির রোকন, সাংগঠনিক সম্পাদক সোহেল পারভেজসহ এনসিপি ও জুলাই আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আমার বাঙলা/ জামান