বিডি জাগরণ । প্রতিবাদের প্রথম কন্ঠ
বিডি জাগরণ । প্রতিবাদের প্রথম কন্ঠ
Wednesday, 29 Jul 2026 13:01 pm
বিডি জাগরণ । প্রতিবাদের প্রথম কন্ঠ

বিডি জাগরণ । প্রতিবাদের প্রথম কন্ঠ

রাজধানীর মিরপুরের মনিপুর উচ্চ বিদ্যালয়ে বালিকা শাখায় ক্লাস চলাকালে বহিরাগতদের অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। এতে শিক্ষার পরিবেশ নষ্টের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৮ জুলাই) বিদ্যালয়ের বালিকা শাখায় এ ঘটনা ঘটে। এ নিয়ে উদ্বেগ জানিয়েছেন অভিভাবকরা।

অভিভাবকরা জানান, প্রতিষ্ঠানটির সাবেক অভিভাবক প্রতিনিধি নুরুল ইসলামের ভাগিনা আব্দুল্লাহ আল আমান ও নাইম কয়েকজন উচ্ছৃঙ্খল যুবককে নিয়ে বিদ্যালয়ে প্রবেশ করেন। তাদের দুজন স্থানীয় ছাত্রশিবির রাজনীতির সঙ্গে যুক্ত বলেও দাবি করেন। তব বিষয়টি নিয়ে জানতে সাবেক অভিভাবক প্রতিনিধি নুরুল ইসলামকে এ বিষয়ে একাধিকবার ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি। অভিভাবক ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিদ্যালয় প্রাঙ্গণে উপস্থিত অভিভাবকেরা ঘটনার প্রতিবাদ জানালে তাদের তীব্র প্রতিরোধের মুখে আব্দুল্লাহ আল আমান, নাইম এবং তাদের সঙ্গে থাকা অন্যরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

এছাড়া স্থানীয় থানা থেকে পুলিশ এসে ওই যুবকদের ক্যাম্পাস থেকে বের করে দেন। প্রতিষ্ঠানটির বিশেষ কমিটির অভিভাবক প্রতিনিধি শাকিল মোল্লা বলেন, বালিকা শাখায় পাঠদান চলাকালে এ ধরনের ঘটনা অতীতে ঘটেনি। তারা বিদ্যালয়ে প্রবেশ করে প্রথমে দ্বিতীয়তলায় প্রধান শিক্ষকের কক্ষের সামনে ফুটবল খেলতে শুরু করে। পরে বিদ্যালয়ের মাঠে ফুটবল খেলতে থাকে।

এতে শিক্ষাপ্রতিষ্ঠানের স্বাভাবিক শৃঙ্খলা ও শিক্ষার পরিবেশ বিঘ্নিত হয়েছে। অভিভাবকরা জড়িতদের চিহ্নিত করে কঠোর আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। এএএইচ/এমএএইচ/