
কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সাঁতারে ব্যর্থ হলেন সামিউল ইসরাম রাফি। নিজের ক্যারিয়ারসেরা টাইমিং করলেও হিটের বাধা টপকাতে পারেননি এই সাঁতারু। গতকাল মঙ্গলবার গ্লাসগোর টলক্রস ইন্টারন্যাশনাল সুইমিং সেন্টারে ৫০ মিটার বাটারফ্লাইয়ের হিটে রাফি ২৫ দশমিক ২৩ সেকেন্ড সময় নিয়ে ৭০ প্রতিযোগীর মধ্যে হয়েছেন ৩৬তম। এই ইভেন্টের সেমিফাইনালে ওঠা ১৬ সাঁতারুর মধ্যে সবশেষ জন নর্দান আয়ারল্যান্ডের ম্যাথু হ্যামিল্টন; তাঁর টাইমিং ২৪ দশমিক ২৫ সেকেন্ড।
১০০ মিটার ফ্রিস্টাইলের পর ৫০ মিটার বাটারফ্লাইয়েও কোনো চমক দেখাতে পারলেন না সামিউল ইসলাম রাফি। গত বছর জাতীয় সাঁতারে এই ইভেন্টে ২৫ দশমিক ১৫ সেকেন্ড সময় নিয়ে ২০২২ সালে মাহামুদুন্নবী নাহিদের গড়া রেকর্ড ভেঙেছিলেন রাফি। গ্লাসগোয় এর আগে ১০০ মিটার ফ্রিস্টাইলের হিট থেকে রাফি বিদায় নেন ৫২ দশমিক ৪৯ সেকেন্ড টাইমিং করে। আমার বাঙলা/ হুমায়রা