
আন্তর্জাতিক বাজারে শুক্রবার (৩১ জুলাই) অপরিশোধিত তেলের দাম কিছুটা কমেছে। তবে মাসজুড়ে ঊর্ধ্বমুখী প্রবণতার কারণে জুলাই শেষে তেলের দাম প্রায় ২০ শতাংশ পর্যন্ত বেড়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। এমন তথ্য জানিয়েছে আল জাজিরা। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা স্থবির থাকলেও গুরুত্বপূর্ণ সমুদ্রপথ দিয়ে তেলের সরবরাহ বাড়ায় বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে।
এর প্রভাবেই আন্তর্জাতিক বাজারে তেলের দামে সাময়িক পতন দেখা গেছে। শুক্রবার গ্রিনিচ মান সময় সকাল ২টা ১৫ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ০৩ ডলার বা ১ দশমিক ২ শতাংশ কমে ৮৮ ডলারে নেমে আসে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ১ দশমিক ৫০ ডলার বা ১ দশমিক ৮ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮২ দশমিক ০৯ ডলারে দাঁড়ায়। তবে মাসিক হিসাবে ব্রেন্ট ও ডব্লিউটিআই—দুই ধরনের অপরিশোধিত তেলের দামই প্রায় ২০ শতাংশ বাড়ার পথে রয়েছে।
আমার বাঙলা/ রাব্বি