বৃষ্টিতে সংগীতমগ্ন পুকুর—নদীতে মাছের উজান যাত্রা,জলে জলে ডিমের ভাঙন।ভেজা মাটির ঘ্রাণ,অঙ্কুরোদ্গম—শালবনে সবুজ উৎসব।কেবল চোখের ভেতর জলতেষ্টামরুময়তা।