বিডি জাগরণ । প্রতিবাদের প্রথম কন্ঠ
বিডি জাগরণ । প্রতিবাদের প্রথম কন্ঠ
Tuesday, 04 Aug 2026 13:02 pm
বিডি জাগরণ । প্রতিবাদের প্রথম কন্ঠ

বিডি জাগরণ । প্রতিবাদের প্রথম কন্ঠ

ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে জামায়াতে ইসলামী বলে মন্তব্য করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। সোমবার (৩ আগস্ট) ঢাকা কলেজে শাখা ছাত্র অধিকার পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। নুর বলেন, ইসলামের ঠিকাদারি জামায়াতে ইসলামীর নেই, বরং তারাই ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে। তিনি অভিযোগ করেন, বর্তমানে জামায়াত সরকারি দল ও জোটের নেতাদের নিয়ে বিভিন্ন ফটোকার্ড ও ভিডিও তৈরি করছে।

তিনি বলেন, ১৭ বছরের ফ্যাসিবাদ হটানোর পর ছয় মাসও পূর্ণ না হতেই সরকারবিরোধী আন্দোলনের ডাক জনগণ পছন্দ করছে না। এই মুহূর্তে জিওপলিটিক্যাল সংকটে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার মতো বিএনপি সরকার ছাড়া কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেন তিনি। এসময় জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) নিয়েও কড়া সমালোচনা করেন প্রতিমন্ত্রী নুর। তিনি বলেন, এনসিপি বর্তমানে রাজনীতিতে বিষফোঁড়ায় পরিণত হয়েছে এবং তাদের নিজস্ব বুদ্ধি-শক্তিতে নয়, বরং একটি বিদেশি গ্রুপের ইন্ধনে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে সরকারকে জিম্মি করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেন তিনি এবং এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান।

আমার বাঙলা/ তালহা