বিডি জাগরণ । প্রতিবাদের প্রথম কন্ঠ
বিডি জাগরণ । প্রতিবাদের প্রথম কন্ঠ
Wednesday, 05 Aug 2026 15:01 pm
বিডি জাগরণ । প্রতিবাদের প্রথম কন্ঠ

বিডি জাগরণ । প্রতিবাদের প্রথম কন্ঠ

দীর্ঘদিন ধরে বলিউড অভিনেত্রী প্রীতি জিনতার সঙ্গে প্রেমের গুঞ্জনে আলোচনায় ছিলেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ব্রেট লি। তবে এবার সেই গুঞ্জন নিয়ে মুখ খুলে তিনি জানিয়েছেন, প্রীতির সঙ্গে তার সম্পর্ক কখনোই বন্ধুত্বের সীমা ছাড়ায়নি। সম্প্রতি ‘বম্বে টাইমস’কে দেওয়া এক সাক্ষাৎকারে ব্রেট লি বলেন, তিনি কখনো কোনো বলিউড অভিনেত্রীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়াননি। ব্রেট লির ভাষ্য, “আমি কখনো কোনো বলিউড অভিনেত্রীর সঙ্গে প্রেম করিনি।

এটাই সত্য। প্রীতি জিনতা তখন যেমন আমার ভালো বন্ধু ছিলেন, এখনো তেমনই আছেন। তিনি তখন পাঞ্জাব দলের মালিক ছিলেন। তিনি অত্যন্ত বুদ্ধিমতী একজন মানুষ এবং আমি তাকে অনেক সম্মান করি।” প্রেমের গুঞ্জন প্রসঙ্গে ব্রেট লি বলেন, এ ধরনের আলোচনা তাকে কখনো বিরক্ত করেনি।

কারণ তিনি জানতেন, বাস্তবে তাদের সম্পর্ক ছিল শুধুই বন্ধুত্বের। ২০০৮ থেকে ২০১১ সাল পর্যন্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) প্রীতি জিনতার মালিকানাধীন পাঞ্জাব কিংসের হয়ে খেলেছিলেন ব্রেট লি। সে সময় মুম্বাইয়ের একটি রেস্তোরাঁয় তাদের একসঙ্গে দেখা যাওয়ার পরই দুজনকে ঘিরে প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে ২০১০ সালে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি পরিষ্কার করেছিলেন প্রীতি জিনতা।

তিনি জানিয়েছিলেন, প্রতি বছরই ব্রেট লির সঙ্গে তার প্রেমের গুঞ্জন ছড়ায়, কিন্তু বাস্তবে তারা শুধু ভালো বন্ধু। ব্যক্তিগত জীবনে ব্রেট লি ২০০৬ সালে এলিজাবেথ কেম্পকে বিয়ে করেন। তাদের একটি ছেলে রয়েছে। ২০০৯ সালে তাদের বিচ্ছেদ হয়।

পরে ২০১৪ সালে লানা অ্যান্ডারসনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। বর্তমানে এই দম্পতির দুটি সন্তান রয়েছে। অন্যদিকে, প্রীতি জিনতা ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে জিন গুডেনাফকে বিয়ে করেন। ২০২১ সালে সারোগেসির মাধ্যমে তারা যমজ সন্তানের বাবা-মা হন।

এদিকে, প্রীতি জিনতা অভিনীত নতুন সিনেমা ‘বাটওয়ারা ১৯৪৭’ আগামী ১৪ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। আমার বাঙলা/ রাব্বি