বিডি জাগরণ । প্রতিবাদের প্রথম কন্ঠ
বিডি জাগরণ । প্রতিবাদের প্রথম কন্ঠ
Monday, 17 Aug 2026 08:01 am
বিডি জাগরণ । প্রতিবাদের প্রথম কন্ঠ

বিডি জাগরণ । প্রতিবাদের প্রথম কন্ঠ

সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন (গাকা) দেশটির বিমানবন্দরগুলোতে চলাচলকারী সব এয়ারলাইনসকে যাত্রীদের ভ্রমণসংক্রান্ত প্রয়োজনীয় নথি যাচাইয়ের নির্দেশ দিয়েছে। নতুন এই নির্দেশনা সৌদি আরবে প্রবেশ, দেশটি থেকে বের হওয়া এবং ট্রানজিট—সব ধরনের যাত্রীর ক্ষেত্রেই প্রযোজ্য। রোববার (১৬ আগস্ট) জারি করা এক বিজ্ঞপ্তিতে গাকা জানায়, সৌদি আরবের বিমানবন্দরগুলোতে কার্যক্রম পরিচালনাকারী বেসরকারি ও অন্যান্য বিমান সংস্থাকে যাত্রীদের প্রবেশ, বহির্গমন ও ট্রানজিটসংক্রান্ত সর্বশেষ নিয়ম ও শর্ত যাচাই করতে হবে। এ জন্য সংশ্লিষ্ট দেশগুলোর সরকারি কর্তৃপক্ষের দাপ্তরিক চ্যানেল অথবা অনুমোদিত বিধিমালা থেকে সর্বশেষ তথ্য সংগ্রহ করতে বলা হয়েছে।

একই সঙ্গে বোর্ডিংয়ের সময় যাত্রীদের গন্তব্য ও ট্রানজিট দেশগুলোর জন্য প্রয়োজনীয় সব নথি সঙ্গে আছে কি না, তা নিশ্চিত করতে বিমান সংস্থাগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। গাকা আরও জানিয়েছে, সৌদি আরবের বিমান চলাচল কর্তৃপক্ষের জারি করা সব ধরনের সার্কুলার, নির্দেশনা ও আদেশ সংশ্লিষ্ট বিমান সংস্থাগুলোকে যথাযথভাবে মেনে চলতে হবে। তবে নতুন এই নির্দেশনা জারির নির্দিষ্ট কারণ সম্পর্কে বিজ্ঞপ্তিতে বিস্তারিত কিছু জানানো হয়নি। ফলে ঠিক কী কারণে যাত্রীদের ভ্রমণ নথি যাচাইয়ের বিষয়ে নতুন করে জোর দেওয়া হলো, তা এখনো স্পষ্ট নয়।

আমার বাঙলা/ রাব্বি