বিডি জাগরণ । প্রতিবাদের প্রথম কন্ঠ
বিডি জাগরণ । প্রতিবাদের প্রথম কন্ঠ
Wednesday, 19 Aug 2026 02:01 am
বিডি জাগরণ । প্রতিবাদের প্রথম কন্ঠ

বিডি জাগরণ । প্রতিবাদের প্রথম কন্ঠ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস থেকে ভবঘুরে ও মাদকসেবীদের উচ্ছেদে সমাজকল্যাণ অধিদপ্তরের সঙ্গে আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সমাজসেবা সম্পাদক এ বি জুবায়ের এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ক্যাম্পাসের যেসব এলাকায় ভবঘুরে ও মাদকসেবীদের অবস্থান বেশি, সেসব স্থান চিহ্নিত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এজন্য নির্দিষ্ট স্থানগুলোর একটি তালিকা তৈরির কাজ চলছে।

আরও পড়ুন ঢাবির নারী হলে প্রবেশের সময় এক ঘণ্টা বাড়ানোর সুপারিশ প্রাথমিকভাবে তালিকায় রাখা হয়েছে— ঢাকা গেট থেকে শাহবাগ পর্যন্ত মেট্রোরেলের নিচের এলাকা, রোকেয়া হলের যাত্রীছাউনি, শামসুন্নাহার হলের সামনের এলাকা, সুফিয়া কামাল হলের সামনের এলাকা, কেন্দ্রীয় শহীদ মিনার, কার্জন হলের দুই গেট ও একুশে হলের সামনের এলাকা। এ বি জুবায়ের বলেন, ক্যাম্পাসে নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে এসব স্থান চিহ্নিত করা হচ্ছে। তালিকার বাইরে আরও কোনো এলাকায় এ ধরনের মানুষের অবস্থান বেশি থাকলে সেগুলোও তালিকায় যুক্ত করা হবে। তিনি আরও জানান, এ বিষয়ে সমাজকল্যাণ অধিদপ্তরের সঙ্গে বৈঠকের ব্যবস্থা করা হচ্ছে।

আরটি/একিউএফ