বিডি জাগরণ । প্রতিবাদের প্রথম কন্ঠ
বিডি জাগরণ । প্রতিবাদের প্রথম কন্ঠ
Wednesday, 19 Aug 2026 15:01 pm
বিডি জাগরণ । প্রতিবাদের প্রথম কন্ঠ

বিডি জাগরণ । প্রতিবাদের প্রথম কন্ঠ

অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয় অভিনেতা নিলয় আলমগীর। ব্যক্তিজীবনের নানা মুহূর্ত, ছবি-ভিডিও এবং নিজের মতামত নিয়মিতই ভক্তদের সঙ্গে শেয়ার করেন তিনি। এবার নারীদের জন্য চালু হওয়া ‘পিংক বাস’ নিয়ে সামাজিক মাধ্যমে ট্রল ও নেতিবাচক মন্তব্যের বিরুদ্ধে সরব হয়েছেন এই অভিনেতা। বুধবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে পিংক বাস নিয়ে ট্রলকারীদের সমালোচনা করেন নিলয়।

তিনি লেখেন, ‘পিংক বাসকে নিয়ে ফান করবে, ট্রল করবে—এটা খুবই স্বাভাবিক ব্যাপার। কিন্তু কারা করবে? বাসের হেল্পার এবং ড্রাইভার। কোন কোন ড্রাইভার আর কোন কোন হেলপার?

সব ড্রাইভার আর হেলপার না।’ ট্রলকারীদের উদ্দেশে কড়া ভাষায় নিলয় আরও বলেন, ‘খুবই নিম্নশ্রেণির, অশিক্ষিত, নোংরা মন-মানসিকতার হেলপার, ড্রাইভার যারা। যারা ফেসবুকে এটা নিয়ে মজা নিচ্ছে, ধরে নেন তারাই সেই ধরনের নিম্নশ্রেণির হেলপার আর ড্রাইভার।’ সামাজিক বিভিন্ন ইস্যুতে এর আগেও নিজের অবস্থান জানিয়েছেন নিলয় আলমগীর। অন্যায়, অসঙ্গতি কিংবা বিতর্কিত কোনো বিষয় সামনে এলে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের মতামত প্রকাশ করতে দেখা যায় তাকে। এবারও পিংক বাস নিয়ে সামাজিক মাধ্যমে চলা ট্রল ও নেতিবাচক মন্তব্যের প্রতিবাদ জানালেন তিনি।

গত ১৮ আগস্ট নারীদের জন্য চালু করা হয় ‘পিংক বাস’ সার্ভিস। চালুর পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে এই উদ্যোগ নিয়ে নানা ধরনের ট্রল ও সমালোচনা দেখা গেছে। তবে একই সময়ে নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করার উদ্যোগ হিসেবে পিংক বাসকে স্বাগত জানিয়েছেন অনেকে। আমার বাঙলা/ রাব্বি