দায়িত্ব পালনের সময় অপ্রয়োজনীয় মোবাইল ব্যবহার থেকে সবাইকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন রংপুর মেট্র
দায়িত্ব পালনের সময় পুলিশকে অপ্রয়োজনীয় ফোন ব্যবহার না করার নির্দেশ
দায়িত্ব পালনের সময় অপ্রয়োজনীয় মোবাইল ব্যবহার থেকে সবাইকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল মাবুদ। মঙ্গলবার (২১ জুলাই) সকালে রংপুর মেট্রোপলিটন পুলিশের মাসিক কল্যাণ সভায় তিনি এ নির্দেশ দেন। রংপুর মেট্রোপলিটন পুলিশ লাইনস অডিটোরিয়ামে সকাল ১০টায় সভা শুরু হয়। আরও পড়ুন পাবনার এসপিসহ পুলিশের ১০ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি সভায় প্রধান অতিথির বক্তব্যে পুলিশ কমিশনার আবদুল মাবুদ মোবাইল ফোন ব্যবহারে সংযম ও সতর্কতার ওপর গুরুত্বারোপ করে বলেন, অনলাইন জুয়া, অনৈতিক ডিজিটাল কার্যক্রম এবং দায়িত্ব পালনের সময় অপ্রয়োজনীয় মোবাইল ব্যবহার থেকে সবাইকে বিরত থাকতে হবে।
একজন পুলিশ সদস্যের সুস্বাস্থ্য ও মানসিক সুস্থতা পেশাগত দক্ষতার অন্যতম ভিত্তি উল্লেখ করে পুলিশ কমিশনার বলেন, প্রত্যেক সদস্যকে স্বাস্থ্যসম্মত জীবনযাপন, নিয়মিত পিটি-প্যারেড এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। মাদক সংক্রান্ত কোনো কর্মকাণ্ডে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত থাকার সুযোগ নেই। এ ধরনের অনৈতিক কর্মকাণ্ডে জড়িত যে কারও বিরুদ্ধে আইন ও বিভাগীয় বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা নিতে হবে। আরও পড়ুন ফুটবল খেলা দেখতে নিষেধ করায় স্ত্রীকে মারধর, স্বামী গ্রেফতার তিনি দায়িত্ব পালনের ক্ষেত্রে সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা, ধৈর্য ও জনবান্ধব আচরণ বজায় রাখার নির্দেশনা প্রদান করেন।
পাশাপাশি সব সদস্যকে ড্রেস রুল যথাযথভাবে অনুসরণ করে সুশৃঙ্খল ও পরিচ্ছন্ন উপস্থিতি নিশ্চিত করার আহ্বান জানান। পুলিশ সদস্যদের মানসিক সুস্থতার বিষয়ে পুলিশ কমিশনার বলেন, সহকর্মীদের প্রতি আন্তরিকতা ও সহযোগিতার মনোভাব নিয়ে মেন্টাল সাপোর্ট দিতে হবে, যাতে কর্মক্ষেত্রে ইতিবাচক পরিবেশ বজায় থাকে। আরও পড়ুন ইউনিফর্ম পরে আ’লীগের মনোনয়ন জমা: অতিরিক্ত ডিআইজিকে বাধ্যতামূলক অবসর ব্যক্তিগত আর্থিক শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, পুলিশ সদস্যদের পারস্পরিক টাকা ধার নেওয়া বা আর্থিক লেনদেনের অনভিপ্রেত চর্চা থেকে বিরত থাকতে হবে, যাতে পেশাগত সম্পর্ক ও শৃঙ্খলা অটুট থাকে। মাসিক কল্যাণ সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) নরেশ চাকমা, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) তোফায়েল আহমেদ, উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) হাবিবুর রহমান প্রমুখ।
জিতু কবীর/এসআর/জেআইএম





