শুভ দৃষ্টির বিনিময়েই নাকি অনেক সময় প্রেমের শুরু হয়। তবে কারও প্রেমে পড়ার বিষয়টি সম্পূর্ণ ব্যক্তিভেদে

যে রাশির মানুষ সহজেই প্রেমে পড়েন

শুভ দৃষ্টির বিনিময়েই নাকি অনেক সময় প্রেমের শুরু হয়। তবে কারও প্রেমে পড়ার বিষয়টি সম্পূর্ণ ব্যক্তিভেদে ভিন্ন হতে পারে। জ্যোতিষশাস্ত্রের মতে, এর পেছনে রাশিরও একটি প্রভাব থাকতে পারে বলে মনে করা হয়। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে সাধারণত দুই ধরনের মানুষের দেখা মেলে।

একদল মানুষ একা ও স্বাধীনভাবে থাকতে স্বাচ্ছন্দ্যবোধ করেন, আরেকদল সবসময় একজন সঙ্গীর উপস্থিতি পছন্দ করেন। জ্যোতিষশাস্ত্র বলছে, রাশির বৈশিষ্ট্যের কারণে কিছু মানুষ তুলনামূলক দ্রুত প্রেমে জড়িয়ে পড়েন এবং তারা বেশি আবেগপ্রবণ হয়ে থাকেন দ্রুত প্রেমে পড়ে এমন পাঁচটি রাশির কথা জানিয়েছে জ্যোতিষশাস্ত্রবিষয়ক ওয়েবসাইট অ্যাসট্রোফেম। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, কর্কট, তুলা ও মেষ রাশির মানুষেরা খুব দ্রুত প্রেমে পড়ে যায়। তারা আবেগপ্রবণ ও রোমান্টিক স্বভাবের হওয়ায় খুব সহজেই অন্যের প্রতি আকৃষ্ট হন।

আমার বাঙলা/ রাব্বি


Comment As:

Comment (0)