চলমান আসর নকআউট পর্বে প্রবেশের সঙ্গে সঙ্গে গোল্ডেন বুট জয়ের লড়াইও জমে উঠেছে। শীর্ষ গোলদাতার তালিকা

সমান গোল, তবু গোল্ডেন বুটের লড়াইয়ে কেন মেসির ওপরে এমবাপ্পে

চলমান আসর নকআউট পর্বে প্রবেশের সঙ্গে সঙ্গে গোল্ডেন বুট জয়ের লড়াইও জমে উঠেছে। শীর্ষ গোলদাতার তালিকায় আর্জেন্টিনার কিংবদন্তি মেসি এবং ফ্রান্সের তারকা এমবাপ্পে সমানতালে লড়াই করছেন। তাদের ঠিক পেছনেই রয়েছেন নরওয়ের আর্লিং হলান্ড এবং ব্রাজিলের ভিনিসিউস জুনিয়র। কাতার বিশ্বকাপে ৮ গোল করে গোল্ডেন বুট জিতেছিলেন এমবাপ্পে।

৭ গোল নিয়ে তার পেছনেই ছিলেন মেসি। চলতি আসরে এখন পর্যন্ত দুজনের গোল সমান হলেও গোল্ডেন বুট জেতার লড়াইয়ে এমবাপ্পেই এগিয়ে। এর নেপথ্যে আছে অবশ্য ফিফার নীতিমালা। ২০২৬ বিশ্বকাপের বর্তমান সর্বোচ্চ গোলদাতারা: * কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স) — ৬ গোল, ২ অ্যাসিস্ট লিওনেল মেসি (আর্জেন্টিনা) — ৬ গোল, ০ অ্যাসিস্ট * আর্লিং হলান্ড (নরওয়ে) — ৫ গোল, ০ অ্যাসিস্ট * ওসমান দেম্বেলে (ফ্রান্স) — ৪ গোল, ২ অ্যাসিস্ট * ভিনিসিউস জুনিয়র (ব্রাজিল) — ৪ গোল, ১ অ্যাসিস্ট শেষ পর্যন্ত এমবাপ্পে যদি সর্বোচ্চ গোলদাতার আসন ধরে রাখতে পারেন, তবে ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে দুই বিশ্বকাপে গোল্ডেন বুট জেতার কৃতিত্ব দেখাবেন।

চলমান বিশ্বকাপে অংশ নিয়েছেন এমন আরও দুজন খেলোয়াড়ের সামনে এই সুযোগ রয়েছে। তারা হলেন–হ্যারি কেন এবং হামেস রদ্রিগেস। কলম্বিয়ান তারকা হামেস ২০১৪ বিশ্বকাপে ৬ গোল করে এই পুরস্কার জিতেছিলেন। আর কেন জিতেছিলেন ২০১৮ বিশ্বকাপে।

তবে চলতি আসরে গোল সংখ্যায় মেসি বা এমবাপ্পেকে ছোয়া তাদের জন্য খুবই কঠিন হবে। বাস্তবতা বিচার করলে চলতি আসরে এমবাপ্পে ছাড়া কারোরই এই সুযোগ নেই। আমার বাঙলা/ রাব্বি অন্যদিকে, মেসি দুইবার বিশ্বকাপে সেরা খেলোয়াড়ের গোল্ডেন বল জিতলেও কখনোই সর্বোচ্চ গোলদাতা হতে পারেননি। ক্যারিয়ারের শেষ বিশ্বকাপে এই একটি অর্জনও নিজের নামের পাশে লিখতে চাইবেন তিনি।


Comment As:

Comment (0)