আজ ২৪ জুলাই ব্যান্ড তারকা শাফিন আহমেদের মৃত্যুবার্ষিকী। হৃদ্রোগ আক্রান্ত হয়ে ২০২৪ সালের ২৪ জুলাই যু
মৃত্যুর আগে হাসপাতাল থেকে ভিডিও বার্তায় যা বলেছিলেন শাফিন
আজ ২৪ জুলাই ব্যান্ড তারকা শাফিন আহমেদের মৃত্যুবার্ষিকী। হৃদ্রোগ আক্রান্ত হয়ে ২০২৪ সালের ২৪ জুলাই যুক্তরাষ্ট্রে মারা যান জনপ্রিয় এ সংগীতশিল্পী। তাঁকে স্মরণ করে লেখাটি পুনঃপ্রকাশ করা হলো।
সবকিছু ঠিকঠাক ছিল। আয়োজকদেরও প্রস্তুতির কমতি ছিল না। গান শুনতে ছুটে এসেছিলেন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের সংগীতপ্রেমীরাও। কিন্তু অনুষ্ঠানের দিন হঠাৎ শাফিন আহমেদের অসুস্থতায় পরিকল্পনা পাল্টাতে হয় আয়োজকদের। সেদিন একই মঞ্চে গান গাওয়ার কথা ছিল দেশের আরেক জনপ্রিয় সংগীতশিল্পী সামিনা চৌধুরীর। তিনি গান শুরুর আগে মঞ্চে থাকা এলইডি পর্দায় হাজির হন শাফিন আহমেদ। হাসপাতালের বিছানা থেকে তিনি একটি ভিডিও বার্তায় অনুষ্ঠানে না থাকতে পারার কথা জানান।
তার আগে আয়োজকদের একটি ভিডিও বার্তা দেন তিনি। সেখানে তিনি বলেছিলেন এই কথাগুলো, ‘আজকে কনসার্টে আপনাদের সাথে দেখা হওয়ার কথা ছিল। তবে শারীরিক কিছু লক্ষণের জন্য আমি একটু মেডিকেল চেকআপ করতে আসি। মেডিকেল চেকআপ করতে এসে হাসপাতালের চিকিৎসকদের নির্দেশ অনুযায়ী সময় লাগছে। তাই হাসপাতালে ভর্তি হয়ে চেকআপ করতে হচ্ছে। আপনারাও দেখতে পাচ্ছেন, এই মুহূর্তে হাসপাতালে ভর্তি আছি। আপনাদের সাথে হয়তো আজকে আর দেখা হচ্ছে না। দুঃখিত আমার সব শ্রোতা এবং ভক্তদের কাছে, একই সঙ্গে আয়োজকদের কাছেও। আগামীতে নিশ্চয় আপনাদের সাথে দেখা হবে। আমি আশা করব আপনাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।’
এরপর সেদিন রাতে




