মানসিক চাপ দৈনন্দিন জীবনের একটি অনিবার্য অংশ। কাজ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অবস্থা বা অন্যান্য সমস

মানসিক চাপ কি হৃদরোগের কারণ হতে পারে?

মানসিক চাপ দৈনন্দিন জীবনের একটি অনিবার্য অংশ। কাজ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অবস্থা বা অন্যান্য সমস্যার কারণে বেশিরভাগ মানুষই জীবনের কোনো না কোনো সময়ে মানসিক চাপে ভোগেন। দুঃখজনকভাবে, মানুষ মানসিক চাপকে এতটাই স্বাভাবিক বলে ধরে নিয়েছে যে, তারা দীর্ঘমেয়াদে এর নেতিবাচক প্রভাবগুলোকে উপেক্ষা করে। দীর্ঘস্থায়ী মানসিক চাপ মানসিক এবং শারীরিক উভয় স্বাস্থ্যের ওপরই প্রভাব ফেলতে পারে।

এটি হৃদরোগের একটি সম্ভাব্য কারণ, কিন্তু শুধুমাত্র মানসিক চাপই কি হৃদরোগের কারণ হতে পারে? এই প্রশ্নের কোনো নির্দিষ্ট উত্তর থাকতে পারে না। বিশেষজ্ঞদের মতে, যদিও শুধুমাত্র মানসিক চাপ হৃদরোগের একমাত্র কারণ হওয়ার সম্ভাবনা কম, তবে এটি ঝুঁকি বাড়াতে পারে এবং ধীরে ধীরে হৃদরোগের বিকাশে অবদান রাখতে পারে। মানসিক চাপ কীভাবে শরীরকে প্রভাবিত করে যখন কোনো ব্যক্তি মানসিক চাপে থাকেন, তখন শরীর কর্টিসল এবং অ্যাড্রেনালিন নামক হরমোন নিঃসরণ করে।

এগুলো শরীরকে লড়াই বা পলায়ন প্রতিক্রিয়ার জন্য প্রস্তুত করে। এর ফলে হৃৎস্পন্দন দ্রুত হয়, রক্তচাপ বেড়ে যায় এবং শ্বাস-প্রশ্বাস দ্রুততর হয়। এই পরিবর্তনগুলো স্বল্প সময়ের বিপদের সময় সহায়ক, কিন্তু সমস্যা তখনই দেখা দেয় যখন মানসিক চাপ দীর্ঘস্থায়ী হয়ে ওঠে। দীর্ঘমেয়াদী মানসিক চাপের কারণে ঘুমের ব্যাঘাত, প্রদাহ এবং রক্তে শর্করার মাত্রার পরিবর্তনও হতে পারে, যার সবগুলোই হৃদরোগের ঝুঁকি বাড়িয়ে তুলতে পারে।

আমার বাঙলা/ রাব্বি


Comment As:

Comment (0)