জামালপুরের সরিষাবাড়ীতে যমুনা নদীতে একসঙ্গে তিন শিশু গোসল করতে নেমে দুজন নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার (১

জামালপুরে যমুনায় গোসলে নেমে দুই শিশু নিখোঁজ

জামালপুরের সরিষাবাড়ীতে যমুনা নদীতে একসঙ্গে তিন শিশু গোসল করতে নেমে দুজন নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) বিকালে উপজেলার পিংনা ইউনিয়নের রাধানগর সানসেট পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ শিশুদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযানে নেমেছে। নিখোঁজ শিশুরা হলো- উপজেলার রাধানগর গ্রামের ফিরোজ মিয়ার ছেলে ইস্রাফিল (৭) এবং একই গ্রামের শামীম মিয়ার ছেলে ওসমান গনি (৮)। স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে তিন শিশু একসঙ্গে রাধানগর সানসেট পয়েন্ট এলাকায় যমুনা নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে নদীর প্রবল স্রোতে ইস্রাফিল ও ওসমান গনি তলিয়ে যেতে শুরু করলে, তাদের সঙ্গে থাকা অপর শিশু দ্রুত বাড়িতে গিয়ে বিষয়টি জানায়। পরে স্বজন ও স্থানীয়রা তাদের উদ্ধারের চেষ্টা করেন। তবে এরই মধ্যে দুই শিশু নিখোঁজ হয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ও ডুবুরি ইউনিট অভিযান শুরু করে। তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জাহাঙ্গীর আলম বলেন, ‘ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজ দুই শিশুকে উদ্ধারে কাজ করছে।’ সরিষাবাড়ী ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর দেলওয়ার হোসেন বলেন, ‘উদ্ধারকারী দল অভিযান শুরু করেছে। ফায়ার সার্ভিসের ডুবুরি দল যমুনা নদীর বিভিন্ন স্থানে তল্লাশি চালাচ্ছে। দুই শিশুকে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চলছে।’ হৃদয় আহম্মেদ/এএইচ/জেআইএম https://www.jagonews24.com/country/news/1129120

Comment As:

Comment (0)