শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) ‘ক্যাপাসিটি বিল্ডিং ফর ফ্যাকাল্টি মেম্বারস’ শীর্ষক এক দিনব্যা

শেকৃবিতে ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট কর্মশালা

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) ‘ক্যাপাসিটি বিল্ডিং ফর ফ্যাকাল্টি মেম্বারস’ শীর্ষক এক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব অ্যানিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিনের (এফএএসভিএম) উদ্যোগে রোববার (২১ জুন) বিশ্ববিদ্যালয়ের এএসভিএম সেমিনার গ্যালারিতে এই কর্মশালার আয়োজন করা হয়। এতে সহায়তা করে হিট প্রজেক্ট। বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট উদ্যোগ এবং বিশ্ব ব্যাংকের সহযোগিতায় প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেকৃবির উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. বেলাল হোসাইন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাউরেসের পরিচালক অধ্যাপক ড. এফ এম আমিনুজ্জামান এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আরফান আলী। অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন এএসভিএম অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম এবং সভাপতিত্ব করেন অধ্যাপক ড. মো. আব্দুল মাসুম।

আরও পড়ুন পুরোনো বাণিজ্যমেলার মাঠ ফেরত চায় শেকৃবি, হবে কৃষি গবেষণা শেকৃবিতে উদ্বোধন হলো দেশের প্রথম অ্যাগ্রো ইকোফিজিওলজি ল্যাব আয়োজিত এই কর্মশালায় শিক্ষক সদস্যদের পেশাগত দক্ষতা, গবেষণা সক্ষমতা, আধুনিক শিক্ষণ-পদ্ধতি এবং একাডেমিক নেতৃত্ব বিকাশ বিষয়ে বিভিন্ন সেশন ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারী শিক্ষকরা উচ্চশিক্ষার গুণগত মানোন্নয়ন, গবেষণা ও উদ্ভাবন এবং আন্তর্জাতিক মানের শিক্ষা কার্যক্রম পরিচালনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. আব্দুল লতিফ বলেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে উচ্চশিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের প্রশিক্ষণ শিক্ষক সদস্যদের জ্ঞান ও সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি শিক্ষার্থীদের জন্য আরও কার্যকর ও আধুনিক শিক্ষা পরিবেশ নিশ্চিত করতে সহায়ক ভূমিকা পালন করবে।

উচ্চশিক্ষার মানোন্নয়ন, শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি এবং আধুনিক ও কার্যকর শিক্ষা পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা। এমডিএস‌এ/এমএমকে


Comment As:

Comment (0)