কুষ্টিয়ার ভেড়ামারায় বালুমহাল নিয়ে দ্বন্দ্বের জেরে দুর্বৃত্তদের হামলায় এক বিএনপি নেতা গুলিবিদ্ধ হয়েছে

কুষ্টিয়ায় বালুমহাল নিয়ে দ্বন্দ্ব, বিএনপি নেতা গুলিবিদ্ধ

কুষ্টিয়ার ভেড়ামারায় বালুমহাল নিয়ে দ্বন্দ্বের জেরে দুর্বৃত্তদের হামলায় এক বিএনপি নেতা গুলিবিদ্ধ হয়েছেন। রোববার (৫ জুলাই) বিকেল ৪টার দিকে হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ নাসিরুল বিশ্বাস (৪৫) বাহিরচর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এবং বালু ব্যবসায়ী। স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, নাসিরুল বিকেলে হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় বালু বিক্রির উদ্দেশ্যে গেলে আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়।

এসময় তার পিঠে গুলি করা হয়। পাশাপাশি ধারালো অস্ত্র দিয়ে পায়ে আঘাত করা হয়। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করান। হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ইকবাল হাসান জানান, ওই ব্যক্তির পিঠ থেকে একটি গুলি বের করা হয়েছে।

পায়েও আঘাতের চিহ্ন রয়েছে। এখন তিনি আশঙ্কামুক্ত। আরও পড়ুন চাকরির প্রথমদিনেই গলাকাটা গেলো বাস কাউন্টার কর্মীর, টাকা লুট বাহিরচর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জহুরুল ইসলাম বিজলী বলেন, ‘নাসিরুল ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় আমাদের বালু ব্যবসা আছে।

তিনিই দেখাশোনা করেন। বালু বিক্রির জন্য ব্যবসাস্থলে গেলে দুর্বৃত্তরা তাকে গুলি করে।’ ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান বলেন, ‘ধারণা করা হচ্ছে, বালু ব্যবসার দ্বন্দ্ব নিয়েই এই ঘটনা। ঘটনার সময় সঙ্গে থাকা ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, হামলাকারীরা সাতজন ছিল। ছয়জন ছিল মুখোশধারী।

তাদের মধ্যে একজনের মুখ খোলা থাকলেও তারা কাউকে চিনতে পারেননি।’ এ বিষয়ে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) দেলোয়ার হোসেন বলেন, ‘দিনের আলোয় ঘটনা ঘটলেও কাউকে চিনতে পারিনি। খোঁজ নিয়ে জানতে পেরেছি, খুঁটিবগাড়ি বালুমহাল নিয়ে দ্বন্দ্বে এই ঘটনা ঘটেছে। ঘটনার তদন্ত চলছে। এখনো কোনো অভিযোগ পাইনি।’ আল-মামুন সাগর/একিউএফ


Comment As:

Comment (0)