বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ঘিরে দিনাজপুরে আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে দেখা যাচ্ছে উন্মাদনা। আগামী ১৯ তা
দিনাজপুরে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ শোভাযাত্রা
বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ঘিরে দিনাজপুরে আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে দেখা যাচ্ছে উন্মাদনা। আগামী ১৯ তারিখ দিবাগত রাতে অনুষ্ঠিত হবে ফুটবল বিশ্বকাপের চূড়ান্ত খেলা, যেখানে দক্ষিণ আমেরিকার ফুটবল পরাশক্তি আর্জেন্টিনার মুখোমুখি হবে ইউরোপের আরেক শক্তিশালী দল স্পেন। শুক্রবার (১৭ জুলাই) ছুটির দিনে বিকাল ৫টায় দিনাজপুরের শহরে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা করেছে আর্জেন্টিনার কয়েক হাজার ভক্ত-সমর্থক। প্রচণ্ড গরম উপেক্ষা করে দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট প্রাঙ্গণ থেকে বিশাল এ আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় তারা শহরের মোড়ে মোড়ে দাঁড়িয়ে উল্লাসে মেতে ওঠে। আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণকারী আর্জেন্টিনা হাজারো সমর্থক ও ফুটবলপ্রেমী সমবেত হয়ে শ্লোগান ও উল্লাসের মাধ্যমে নিজেদের প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশ করেন। ভক্তদের পরনে ছিল নীল-সাদা জার্সি এবং হাতে ছিল প্রিয় দলের বিশাল পতাকা, হাতে ছিল ব্যানার ও ফেস্টুন। শোভাযাত্রায় অংশ নেওয়া সজিব হাসান জানান, কিশোর বয়সে ম্যারাডোনার খেলা দেখেছি, এখন মেসির খেলা দেখছি।
গতবার আর্জেন্টিনা বিশ্বকাপ জিতেছে, এবারও চ্যাম্পিয়ন হবে বলে বিশ্বাস করি। সিয়াম বলেন, তার বাবা, দাদা, ভাই, বোন সবাই আর্জেন্টিনার ভক্ত, তিনিও আর্জেন্টিনার ভক্ত। তার কাছে মেসি আর ফুটবল একাকার। আরেক ভক্ত মাহাবুবুর রহমান বলেন, আর্জেন্টিনা মানেই নান্দনিক খেলা।
সেই নান্দনিক খেলা খেলেই গত বছরের মতো এবারও বিশ্বচ্যাম্পিয়ন হবে আর্জেন্টিনা। সেই মাহেন্দ্রক্ষণের অপেক্ষায় রয়েছি। এমদাদুল হক মিলন/এএইচ





