বাগেরহাট জজ কোর্টের আইনজীবী ও সহকারী সরকারি কৌশলী (এপিপি) নিজাম উদ্দিন শান্ত হত্যায় জড়িতদের অবিলম্বে
এপিপি শান্ত হত্যার বিচার দাবিতে সুপ্রিম কোর্টে আইনজীবীদের সমাবেশ
বাগেরহাট জজ কোর্টের আইনজীবী ও সহকারী সরকারি কৌশলী (এপিপি) নিজাম উদ্দিন শান্ত হত্যায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও বিচার দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবীরা। এ সময় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের প্রতি আহ্বান জানান তারা। রোববার (২৬ জুলাই) দুপুরে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এ সমাবেশের আয়োজন করা হয়। অ্যাডভোকেট গাজী তৌহিদুল ইসলামের সভাপতিত্বে ও অ্যাডভোকেট আনিসুর রহমান রায়হানের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন এমপি।
আরও পড়ুন গোপালগঞ্জে নারী আইনজীবীর মাথা ফাটানো সেই বিচারক প্রত্যাহার অন্যদের মধ্যে বক্তব্য দেন সুপ্রিম কোর্ট বারের সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আলী, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সংবিধান সংরক্ষণ কমিটির সাধারণ সম্পাদক ও সিনিয়র আইনজীবী সৈয়দ মামুন মাহাবুব, সহ-সভাপতি অ্যাডভোকেট মাগফুর রহমান, অ্যাডভোকেট মাহাবুবুর রহমান খান প্রমুখ। এ সময় আইনজীবী নেতারা নিজাম উদ্দিন শান্তর হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এর আগে, গত শুক্রবার (২৪) দিনগত গভীর রাতে বাগেরহাট সদর উপজেলার হাড়িখালী তেঁতুলতলা এলাকায় ছুরিকাঘাত করে আইনজীবী নিজাম উদ্দিন শান্তকে হত্যা করে দুর্বৃত্তরা। পরে শনিবার রাতে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে বাগেরহাট মডেল থানায় হত্যা মামলা করেন শান্তর স্ত্রী স্বপ্না বেগম।
আরও পড়ুন দুই মামলায় চিন্ময় দাসের জামিন প্রশ্নে রায় ২ আগস্ট নিজাম উদ্দিন শান্ত বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়নের পশ্চিমভাগ এলাকার তোরাফ আলীর ছেলে। তিনি তিন কন্যা সন্তানের জনক। তিনি বাগেরহাট জেলা আইনজীবী সমিতির সদস্য ছিলেন। বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল আরেফিন বলেন, অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে একটি মামলা করেছেন নিহতের স্ত্রী।
হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহভাজন একজনকে শনাক্ত করা হয়েছে। তাকে গ্রেফতারে অভিযান শুরু হয়েছে। এছাড়া হত্যাকাণ্ডের কারণ উদঘাটন ও এতে অন্য কেউ জড়িত রয়েছে কি না সে বিষয়ে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে। এফএইচ/এমএমকে





