বৃষ্টিতে সংগীতমগ্ন পুকুর— নদীতে মাছের উজান যাত্রা, জলে জলে ডিমের ভাঙন। ভেজা মাটির ঘ্রাণ, অঙ্কুরোদ্গম
বৃষ্টির কোরাস
বৃষ্টিতে সংগীতমগ্ন পুকুর—
নদীতে মাছের উজান যাত্রা,
জলে জলে ডিমের ভাঙন।
ভেজা মাটির ঘ্রাণ,
অঙ্কুরোদ্গম—
শালবনে সবুজ উৎসব।
কেবল চোখের ভেতর জলতেষ্টা
মরুময়তা।





