ফরিদপুরের বোয়ালমারীতে বিষধর সাপের কামড়ে মো. আক্কুব্বর শেখ (৩৫) নামে এক মুদি দোকানির মৃত্যু হয়েছে। বু

সাপে কাটার পর ওঝার ঝাড়ফুঁক, প্রাণ গেলো মুদি দোকানির

ফরিদপুরের বোয়ালমারীতে বিষধর সাপের কামড়ে মো. আক্কুব্বর শেখ (৩৫) নামে এক মুদি দোকানির মৃত্যু হয়েছে। বুধবার (৫ আগস্ট) দিবাগত রাতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে জানা গেছে। নিহত আক্কুব্বর শেখ উপজেলার সাতৈর ইউনিয়নের জয়নগর-চরভাগদিয়া গ্রামের মৃত রব্বান শেখের ছেলে। তার ছোট ছোট তিনটি সন্তান রয়েছে।

আরও পড়ুন প্রশিক্ষণের সময় সাপের ছোবলে প্রাণ গেল সাপুড়ের নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, আক্কুব্বর শেখ রাত সাড়ে ১০টার দিকে সাতৈর বাজারে তার দোকানে যাচ্ছিলেন। পথে বিষধর গোখরা সাপের লেজে পা দিলে তাকে ছোবল মারে। পরে তার ডাক-চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে স্থানীয় এক ওঝার কাছে নিয়ে যান। অভিযোগ রয়েছে, ওঝা কয়েক ঘণ্টা ধরে ঝাড়ফুঁক দিয়ে বিষ নামানোর চেষ্টা করেন।

এতে সময় ক্ষেপণ হয়। একপর্যায়ে তার অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর রাত পৌনে ৩টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আরও পড়ুন ২ মিনিটে ৫ বার সাপের ছোবল, অলৌকিকভাবে বাঁচলেন নারী ঘটনার সত্যতা নিশ্চিত করে নিহতের খালাতো ভাই মো. নাইম বিশ্বাস জাগো নিউজকে বলেন, ওঝার কাছে নেওয়ার কারণে সময় ক্ষেপণ হয়েছে। ঘটনার সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে গেলে হয়তো তার জীবন বেঁচে যেতো।

এন কে বি নয়ন/ইএ


Comment As:

Comment (0)