ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে মো. রাজন (৩৫) নামের অসুস্থ হয়ে পড়া একজন কয়েদিকে ঢাকা মেডিকেল

কেন্দ্রীয় কারাগারে অসুস্থ কয়েদি, ঢামেকে নেওয়ার পর মৃত ঘোষণা

ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে মো. রাজন (৩৫) নামের অসুস্থ হয়ে পড়া একজন কয়েদিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেছেন। সোমবার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে ওই কয়েদি কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষের নির্দেশে তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক বিকেল সোয়া ৫টার দিকে মৃত ঘোষণা করেন। কারারক্ষী মো. রাজীব জানান, মো. রাজন কেন্দ্রীয় কারাগারে কয়েদি হিসেবে ছিলেন।

তার কয়েদি নম্বর ৯২৩০/এ। তবে তিনি কোন মামলায় কারাবন্দি ছিলেন সে বিষয়ে কিছু জানা যায়নি। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি কারা কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

তিনি জানান, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন করা হবে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। কাজী আল-আমিন/এমকেআর


Comment As:

Comment (0)