সদ্য মুক্তি পাওয়া বলিউড সিনেমা ‘আলফা’ নিয়ে চলা নানামুখী আলোচনা ও ট্রলিংয়ের শিকার হচ্ছেন

খারাপ সময়ে আলিয়ার পাশে দাঁড়ালেন

সদ্য মুক্তি পাওয়া বলিউড সিনেমা ‘আলফা’ নিয়ে চলা নানামুখী আলোচনা ও ট্রলিংয়ের শিকার হচ্ছেন অভিনেত্রী আলিয়া ভাট। সবমিলিয়ে এমন প্রতিকূল সময়ে আলিয়ার পাশে দাঁড়ালেন প্রভাবশালী নির্মাতা করণ জোহর। তাকে ও তার সিনেমা নিয়ে শক্ত অবস্থান নিয়েছেন এই নির্মাতা। নিন্দুকদের জবাব দিয়ে নিজের সামাজিক মাধ্যমে একটি পোস্ট দেন করণ জোহর।

লেখেন, যখন প্রেক্ষাগৃহে দর্শক টানাই একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, ঠিক তখন ‘আলফা’ বক্স অফিসে একটি শক্ত সূচনা করেছে। এটি প্রমাণ করে যে সাধারণ দর্শকেরা অনলাইনের বিষাক্ত নেতিবাচকতার অনেক ঊর্ধ্বে এবং তারাই আসল যোদ্ধা। আলিয়ার থিয়েট্রিকাল পুল বা দর্শক টানার ক্ষমতার প্রশংসা করে তিনি বলেন, বড় পর্দার এই চমৎকার প্রদর্শনীর প্রভাব নিয়ে কোনো বিতর্কের অবকাশ নেই। ট্রল বা নেতিবাচক মনোভাব বাদ দিয়ে দর্শকদের সিনেমা হলে গিয়ে এটি উপভোগ করার এবং ‘ডুমস্ক্রোলিং’ বা অনলাইনে অনবরত নেতিবাচক খবর খোঁজা বন্ধ করুন।


Comment As:

Comment (0)