ফিফা বিশ্বকাপ ফুটবলের শেষ ষোলোর ম্যাচে মঙ্গলবার (৭ জুলাই) মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা ও মিশর এই
আর্জেন্টিনার সমর্থক বর্ষা জয় চান মিশরের
ফিফা বিশ্বকাপ ফুটবলের শেষ ষোলোর ম্যাচে মঙ্গলবার (৭ জুলাই) মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা ও মিশর এই আলোচনায় পরিচিত দেশগুলোর সমর্থকরা যেমন অংশ নিয়েছেন, একইসঙ্গে আর্জেন্টিনার সমর্থকরাও রয়েছেন। তাদেরই একজন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা বর্ষা। এ অভিনেত্রী দীর্ঘদিন ধরেই ফুটবলে আর্জেন্টিনা এবং মহাতারকা লিওনেল মেসির সমর্থক হিসেবে পরিচিত। কিন্তু এ দিন রাতে দলটির ম্যাচ থাকলেও এতে প্রতিদ্বন্দ্বী দলের জয় প্রত্যাশ্যা করেছেন বর্ষা।
এ অভিনেত্রী দীর্ঘদিন ধরেই ফুটবলে আর্জেন্টিনা এবং মহাতারকা লিওনেল মেসির সমর্থক হিসেবে পরিচিত। কিন্তু এ দিন রাতে দলটির ম্যাচ থাকলেও এতে প্রতিদ্বন্দ্বী দলের জয় প্রত্যাশ্যা করেছেন বর্ষা। এদিকে এ নায়িকার এই পোস্টের পরই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। মন্তব্যের ঘরে তার ভক্ত-শুভাকাঙ্ক্ষী ও নেটিজেনরা নানা কথা বলছেন।
একাংশ তার অনুভূতিকে সমর্থন জানিয়েছেন, কারণ―মুসলিম দেশ হিসেবে মিশরের প্রতি তার সমর্থন জানানো একান্তই ব্যক্তিগত সিদ্ধান্ত বা মতামত। এদিকে কেউ কেউ আবার প্রশ্নও তুলেছেন। দীর্ঘদিনের প্রিয় দলের বিপক্ষে হঠাৎ করে অবস্থান নেয়া নিয়ে নানা কথা বলছেন তারা। তাদের মতে, খেলাধুলাকে ধর্মের মতো সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ বিষয়ের সঙ্গে না জড়ানোই উচিত।
তবে এসব ব্যাপারে কোনো ব্যাখ্যা বা মন্তব্য করতে দেখা যায়নি অভিনেত্রী বর্ষাকে। আমার বাঙলা/ রাব্বি





